‘সীমিত পরিসরে আমেরিকার সঙ্গে যৌথ মহড়া অব্যাহত রাখবে ফিলিপাইন’
https://parstoday.ir/bn/news/world-i25285-সীমিত_পরিসরে_আমেরিকার_সঙ্গে_যৌথ_মহড়া_অব্যাহত_রাখবে_ফিলিপাইন’
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা বলেছেন, আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। অবশ্য সীমিত পরিসরে এ মহড়া চালাতে হবে এবং কল্পিত শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর কোনো অনুশীলন মহড়ায় করা যাবে না বলে তিনি জানিয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ০৭:৫৯ Asia/Dhaka
  • মার্কিন-ফিলিপাইন যৌথ মহড়ার দৃশ্য (ফাইল ছবি)
    মার্কিন-ফিলিপাইন যৌথ মহড়ার দৃশ্য (ফাইল ছবি)

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা বলেছেন, আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। অবশ্য সীমিত পরিসরে এ মহড়া চালাতে হবে এবং কল্পিত শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর কোনো অনুশীলন মহড়ায় করা যাবে না বলে তিনি জানিয়েছেন।

অবশ্য, এর আগে আমেরিকার সঙ্গে যৌথ মহড়া নাকচ দেয়া হতে পারে বলে হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট দুতের্তে। ফিলিপাইনের মাদক বিরোধী অভিযানকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কঠোর ভাষায় সমালোচনা করার পর গত অক্টোবর মাস থেকে এ হুমকি দেয়া হয়।

লরেনজানা গতকাল সাংবাদিকদের বলেন, তিনিসহ প্রতিরক্ষা কর্মকর্তারা মহড়া বজায় রাখার বিষয়ে দুতের্তেকে সম্মত করাতে পেরেছেন। অবশ্য যৌথ মহড়া সীমিত পরিসরে চালানোর বিষয়ে এখনো আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় নি বলেও জানান তিনি।

এ ছাড়া, ২০১৪ সালের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে পাঁচটি সাময়িক স্থাপনা রাখার অনুমতি ওয়াশিংটনকে দেয়া হয়েছিল তার প্রতিও সম্মান দেখানো হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসারেজা/১০