পরমাণু সমঝোতাকে সম্মান করুন: ট্রাম্পকে ফ্রান্সের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i32003-পরমাণু_সমঝোতাকে_সম্মান_করুন_ট্রাম্পকে_ফ্রান্সের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৭ ১৪:১৬ Asia/Dhaka
  • ফ্রাঁসোয়া ওলাঁদ (বামে) ও ডোনাল্ড ট্রাম্প
    ফ্রাঁসোয়া ওলাঁদ (বামে) ও ডোনাল্ড ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে- প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেয়ার পর প্রথম টেলিফোন আলাপে ওলাঁদ পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখানোর বিষয়ে তাগিদ দেন।

নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলা কিংবা নতুন করে আলোচনার হুমকি দিয়েছিলেন। তিনি সে সময় পরমাণু সমঝোতাকে এ যাবতকালের সবচেয়ে খারাপ চুক্তি বলে অভিহিত করেছিলেন।

এ সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট ফোনালাপে ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, পরমাণু সমঝোতা সম্পর্কে সংকুচিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে তা নেতিবাচক অর্থনৈতিক ও রাজনৈতিক ফল বয়ে আনতে পারে। তাতে সারা বিশ্ব অস্থিতশীল হয়ে উঠতে পারে যার পরিণতি হবে মারাত্মক। ফোনালাপে ওলাঁদ জাতিসংঘ ও ন্যাটো জোটের প্রতি নিজের প্রতিশ্রুতির কথাও ব্যক্ত করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯