ইসলাম নিয়ে সংকটে পড়েছে ফ্রান্স: দাবি করলেন ওঁলাদ
https://parstoday.ir/bn/news/world-i22927-ইসলাম_নিয়ে_সংকটে_পড়েছে_ফ্রান্স_দাবি_করলেন_ওঁলাদ
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দাবি করেছেন, তার ভাষায়, ইসলাম নিয়ে সংকটে পড়েছে ফ্রান্স। চলতি সপ্তাহে প্রকাশিত নতুন একটি বইয়ে ওঁলাদের বক্তব্য তুলে ধরা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৬ ১২:৩৪ Asia/Dhaka
  • ইসলাম নিয়ে সংকটে পড়েছে ফ্রান্স: দাবি করলেন ওঁলাদ

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দাবি করেছেন, তার ভাষায়, ইসলাম নিয়ে সংকটে পড়েছে ফ্রান্স। চলতি সপ্তাহে প্রকাশিত নতুন একটি বইয়ে ওঁলাদের বক্তব্য তুলে ধরা হয়।

লে মন্ডের দুই সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেছেন তিনি। ‘এ প্রেসিডেন্ট শ্যুড নট সে দ্যাট: সিক্রেটস অব ফাইভ ইয়ারস ইন অফিস’ শীর্ষক ৬৬০ পাতার বইয়ে তার এ সব বক্তব্য তুলে ধরা হয়েছে। 

তিনি বলেছেন, ইসলাম নিয়ে সমস্যা চলছে এটি সত্য কথা। এ সমস্যার বিষয়েও কেউ সন্দেহ করে না বলেও দাবি করেন তিনি।

ইসলাম নিয়ে ফ্রান্সের সমস্যা কি তার সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে তার ব্যাখ্যা করার চেষ্টাও করেছেন ওঁলাদ। তিনি বলেন, তার ভাষায়, সমস্যাটি এই নয় যে ইসলাম একটি বিপদজনক ধর্ম বরং সমস্যা হলো ফরাসি প্রজাতন্ত্রের ধর্ম হতে চায় ইসলাম।

বিলীয়মান জনপ্রিয়তার মুখে রয়েছেন ওঁলাদ এবং দ্বিতীয় দফা ফরাসি প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করবেন কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

এদিকে,  মানবাধিকার সংস্থাগুলো তার এ বক্তব্যে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখিয়েছে।  ফ্রান্সে  মুসলমান বিরোধী চেতনা উস্কে দেয়ার জন্য ফরাসি সরকার এবং রাজনৈতিক শ্রেণীকে দায়ী করছেন তারা।#

পার্সটুডে/মূসা রেজা/১৪