উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করুন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i32968-উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_কঠোরভাবে_বাস্তবায়ন_করুন_জাতিসংঘ
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত শনিবার উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানালো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত শনিবার উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানালো।

নিরাপত্তা পরিষদের বৈঠকে গতকাল (সোমবার) ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে পরিষদ সব সদস্য দেশকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে। আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার অুনরোধে গতকাল নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

নিরাপত্তা পরিষদের বৈঠক এবং এর বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেছে জাপান। জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কোরো বেশো বলেছেন, “সর্বসম্মতভাবে সব দেশ উত্তের কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিরুদ্ধে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।” মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, কথায় নয় বরং কাজের মাধ্যমে উত্তর কোরিয়াকে দায়িত্ব নিতে বাধ্য করার সময় এসেছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া ২,০০০ কিলোমিটার পাল্লার নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত করেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪