জার্মানিকে নাৎসিবাদী বললেন এরদোগান; জার্মানি বলেছে এরদোগান ‘বেয়াড়া শিশু’
https://parstoday.ir/bn/news/world-i34022-জার্মানিকে_নাৎসিবাদী_বললেন_এরদোগান_জার্মানি_বলেছে_এরদোগান_বেয়াড়া_শিশু’
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মানি আবার নাৎসীবাদিতার দিকে ফিরে যাচ্ছে। এরদোগানের সমর্থনে জার্মানিতে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত নাগরিকদের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পর জার্মানির বিরুদ্ধে তিনি এ বক্তব্য দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০১৭ ০৯:৩৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট এরদোগান
    প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মানি আবার নাৎসীবাদিতার দিকে ফিরে যাচ্ছে। এরদোগানের সমর্থনে জার্মানিতে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত নাগরিকদের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পর জার্মানির বিরুদ্ধে তিনি এ বক্তব্য দিলেন।

গতকাল (রোববার) এরদোগান জার্মান সরকারের এ সিদ্ধান্তকে ‘ফ্যাসিস্ট পদক্ষেপ’ আখ্যা দিয়ে বলেন, বার্লিন নাজিবাদের যুগে ফিরে যাচ্ছে। আগামী ১৬ এপ্রিল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাতে বিপুল ক্ষমতা দেয়া এবং প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে গণভোট হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জার্মানিতে বসবসাকারী তুর্কি নাগরিকরা রাজনৈতিক সমাবেশের আয়োজন করলেও জার্মান সরকার তা নিষিদ্ধ করেছে। জার্মানিতে প্রায় ১৫ লাখ তুর্কি বংশোদ্ভূত নাগরিকের বসবাস রয়েছে। জার্মানি দাবি করেছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় তুর্কি নাগরিকদের সমাবেশ বাতিল করা হয়।

এরদোগানের এসব কথার জবাবে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দপ্তর থেকে এখনো কিছু বলা হয় নি তবে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির উপনেতা বলেছেন, “এরদোগান বেয়াড়া শিশুর মতো আচরণ করছেন যা তার জন্য মানানসই নয়।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬