পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যাচ্ছেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i34032-পুতিনের_সঙ্গে_সাক্ষাৎ_করতে_মস্কো_যাচ্ছেন_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শিগগিরি মস্কো সফরে যাবেন। সিরিয়া বিষয়ে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করতেই নেতানিয়াহু মস্কো যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০১৭ ১৩:২৩ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য শিগগিরি মস্কো সফরে যাবেন। সিরিয়া বিষয়ে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করতেই নেতানিয়াহু মস্কো যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের আরুজ শেবা সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী বৃহস্পতিবার তিনি মস্কো সফরে যাওয়ার পরিকল্পণা করছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগামী ৯ মার্চ নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করতে যাচ্ছেন। এর পরের দিন ১০ মার্চ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গেও রুশ প্রেসিডেন্টের বৈঠক হবে বলে জানান পেসকভ।     

দামেস্ক সরকারের অনুরোধে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয় সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে আসছে ইরান। এছাড়া, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কূটনৈতিকভাবেও সক্রিয় ভূমিকা পালন করছে তেহরান। অন্যদিকে, দামেস্কের সরকার-বিরোধী সন্ত্রাসীদেরকে ইসরাইল বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। সেই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদচ্যুতি চায় ইসরাইল। এছাড়া, অধিকৃত গোলান মালভূমিতে দামেস্কের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত তাকফিরি সন্ত্রাসীদেরকে ইসরাইল চিকিৎসা সেবা দিচ্ছে বলেও নানা তথ্য-প্রমাণ রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৬