ভারতের দীর্ঘতম পতাকাকে গোয়েন্দা তৎপরতায় লাগানো হচ্ছে: পাকিস্তানের দাবি
https://parstoday.ir/bn/news/world-i34070-ভারতের_দীর্ঘতম_পতাকাকে_গোয়েন্দা_তৎপরতায়_লাগানো_হচ্ছে_পাকিস্তানের_দাবি
ভারতের দীর্ঘতম পতাকাকে গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। আত্তারি সীমান্তে ১১০ মিটার উঁচু দণ্ডে এ পতাকা লাগানো হয়েছে এবং পাকিস্তানের লাহোর নগরী থেকে এটি দেখা যায়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৬, ২০১৭ ২১:৩৭ Asia/Dhaka
  • ভারতের দীর্ঘতম পতাকাকে গোয়েন্দা তৎপরতায় লাগানো হচ্ছে: পাকিস্তানের দাবি

ভারতের দীর্ঘতম পতাকাকে গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। আত্তারি সীমান্তে ১১০ মিটার উঁচু দণ্ডে এ পতাকা লাগানো হয়েছে এবং পাকিস্তানের লাহোর নগরী থেকে এটি দেখা যায়।

এতে নয়াদিল্লি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে অভিযোগও জানিয়েছে পাকিস্তান। দেশটি সন্দেহ করছে- গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য পতাকা দণ্ডে গোপন ক্যামেরা বসানো রয়েছে।

এ পতাকাকে আরো দূরে সরিয়ে নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে লাহোর নগরী থেকে আর ভারতীয় পতাকাকে দেখা যাবে না।

অবশ্য ভারত দাবি করছে, সীমান্ত থেকে ২০০ মিটার দূরে পতাকা স্থাপন করা হয়েছে। যথেষ্ট দূরে এটি বসানো হয়েছে এবং এর মাধ্যমে আইন লঙ্ঘন করার মতো কোনো কিছু ঘটে নি।

ভারতের পাঞ্জাব প্রদেশের মন্ত্রী অনিল জোশি বলেছেন, এটি ভারতের জাতীয় পতাকা এবং ভারতের মাটিতে একে ওড়ানো কেউ ঠেকাতে পারবে না।

১১০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ মিটার প্রস্থের এ ভারতীয় পতাকার ওজন ৫৫ টন। আত্তারি-ওয়াগা সীমান্তের এ এলাকা প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছে ভারত।#

পার্সটুডে/মূসা রেজা/৬