পাকিস্তান দিবসের কুচকাওয়াজে অংশ নেবে চীন ও তুর্কি সেনাদল
মার্চ ১৩, ২০১৭ ০৮:৫১ Asia/Dhaka
পাকিস্তান দিবসের কুচকাওয়াজে চীন এবং তুরস্কের সেনাবাহিনী অংশ গ্রহণ করবে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ(সোমবার) এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে।
আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুরের বার্তায় আরো বলা হয়েছে, ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে চীনা সেনারা অংশ নেবে। এ ছাড়া, তুর্কি সেনাবাহিনীর বাদক দলও এতে অংশ নেবে বলে টুইট বার্তায় জানান হয়েছে। রাজধানী ইসলামাবাদে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে পাকিস্তানের তিন বাহিনীর সদস্যরা অংশ গ্রহণ করবে।এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে এরই মধ্যে কুচকাওয়াজের মহড়া শুরু করা হয়েছে বলেও জানান হয়েছে।
সাত বছর বন্ধ থাকার পর ২০১৫ সাল থেকে পুনরায় পাকিস্তান দিবসের কুচকাওয়াজ শুরু হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
ট্যাগ