ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ: তদন্তে নামছে স্কটল্যান্ড ইয়ার্ড
https://parstoday.ir/bn/news/world-i35594-ইয়েমেনে_সৌদি_যুদ্ধাপরাধ_তদন্তে_নামছে_স্কটল্যান্ড_ইয়ার্ড
ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এ নিয়ে শিগগিরই পূর্ণ তদন্তও শুরু করতে পারে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০১৭ ১৪:৫১ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ: তদন্তে নামছে স্কটল্যান্ড ইয়ার্ড

ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এ নিয়ে শিগগিরই পূর্ণ তদন্তও শুরু করতে পারে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র বলেছেন, ইয়েমেনে সৌদি আরব যুদ্ধাপরাধ করেছে বলে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস বা এমপিএস’কে জানানো হয়েছে। এমপিএসের যুদ্ধাপরাধ টিম বিষয়টি খতিয়ে দেখছে এবং যারা এ অভিযোগ করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। খবরে আরো বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ তদন্ত করা যাবে কিনা তা যাচাই করার জন্য  অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি সপ্তাহে সৌদি আরব সফরে যাবেন বলে খবর যখন প্রকাশিত হলো তখনই যুদ্ধাপরাধ সংক্রান্ত খবর প্রচারিত হলো। সৌদি  রাজপরিবারের সঙ্গে ব্রিটেনের ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরার জন্য রিয়াদ সফর করবেন থেরেসা মে।#

পার্সটুডে/মূসা রেজা/৩