উ. কোরিয়ার উসকানির জবাবে কামান যুদ্ধের মহড়া চালাল সিউল
https://parstoday.ir/bn/news/world-i35628-উ._কোরিয়ার_উসকানির_জবাবে_কামান_যুদ্ধের_মহড়া_চালাল_সিউল
দক্ষিণ কোরিয়া আজ(মঙ্গলবার) কামান যুদ্ধের বড় ধরণের মহড়া চালিয়েছে। মহড়ায় দীর্ঘপাল্লার কামান এবং গোয়েন্দা ড্রোন অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার কথিত উসকানির জবাবে এ মহড়া চালানো হয়েছে বলে দাবি করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৪, ২০১৭ ০৯:৩৩ Asia/Dhaka
  • উ. কোরিয়ার উসকানির জবাবে কামান যুদ্ধের মহড়া চালাল সিউল

দক্ষিণ কোরিয়া আজ(মঙ্গলবার) কামান যুদ্ধের বড় ধরণের মহড়া চালিয়েছে। মহড়ায় দীর্ঘপাল্লার কামান এবং গোয়েন্দা ড্রোন অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার কথিত উসকানির জবাবে এ মহড়া চালানো হয়েছে বলে দাবি করা হয়।

জরুরি পরিস্থিতিতে শত্রুর মোকাবেলায় যুদ্ধ সক্ষমতা প্রমাণ করা এবং যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে নিশ্চিত হওয়াকে সামনে রেখে এ মহড়ায় কামানের গোলাবর্ষণের অনুশীলন চলেছে। 

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দফতর বলেছে,  উত্তর কোরিয়ার সীমান্তবর্তী গাংওন প্রদেশে এ মহড়া চালানো হয়। মহড়ায় মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম বা এএলআরএস ব্যবহার করা হয়েছে।

এতে ১৩০ মিলিমিটার রকেট, কে-৯ স্বচালিত কামান, কেএইচ-১৭৯  মিলিমিটার কামান, গোয়েন্দা ড্রোন এবং রাডারও নামানো হয়েছিল। এ ছাড়া, মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ার ফ্রিগেড ও স্পিড বোট বহর সাগরে টহল দিয়েছে।

কোরিয়া উপদ্বীপে ধারাবাহিক মহড়া চলছে। গতকাল দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকা যৌথ নৌমহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার ডুবোজাহাজ হুমকির মোকাবেলায় প্রশিক্ষণ নেয়াই মহড়ার লক্ষ্য ছিল বলে জানানো হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/৪