পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে দ. কোরিয়ার সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i35672-পিয়ংইয়ংয়ের_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_পূর্ণ_যুদ্ধ_প্রস্তুতিতে_দ._কোরিয়ার_সশস্ত্র_বাহিনী
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে। উত্তর কোরিয়ার যে কোনো উসকানির তাৎক্ষণিক জবাব দেয়ার জন্য তাদের প্রস্তুত রাখা হয়। আজ(বুধবার) পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরিয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৫, ২০১৭ ০৯:২৪ Asia/Dhaka
  • পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে  দ. কোরিয়ার সশস্ত্র বাহিনী

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে। উত্তর কোরিয়ার যে কোনো উসকানির তাৎক্ষণিক জবাব দেয়ার জন্য তাদের প্রস্তুত রাখা হয়। আজ(বুধবার) পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরিয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বা জেসিএস আজ এক বিবৃতিতে আরো বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হুমকি বের করা এবং তার জবাব দেয়ার জন্য সিউলের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে।

আজ সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। জাতিসংঘ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দেশটি এ পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমা এবং অনেকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫