সিরিয়ায় একটি ‘নতুন শহর’ নির্মাণ করতে হবে: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i3595-সিরিয়ায়_একটি_নতুন_শহর’_নির্মাণ_করতে_হবে_এরদোগান
৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ভূমিতে একটি নতুন শহর নির্মাণের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, সংঘর্ষপিড়ীত সিরিয়ার লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে এরকম একটি শহর প্রয়োজন। এরদোগান জানিয়েছেন, সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় ৪,৫০০ বর্গ-মিটার এলাকা নিয়ে একটি শহর নির্মাণ করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৬ ১৫:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় একটি ‘নতুন শহর’ নির্মাণ করতে হবে: এরদোগান

৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার ভূমিতে একটি নতুন শহর নির্মাণের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, সংঘর্ষপিড়ীত সিরিয়ার লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে এরকম একটি শহর প্রয়োজন। এরদোগান জানিয়েছেন, সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী এলাকায় ৪,৫০০ বর্গ-মিটার এলাকা নিয়ে একটি শহর নির্মাণ করতে হবে।

তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা আজ (শনিবার) এরদোগানের এ বক্তব্য প্রকাশ করেছে। এতে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, বিষয়টি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলাপ করেছেন।

তুরস্ক গত কয়েক বছর ধরে সিরিয়ার অভ্যন্তরে একটি বিমান উড্ডয়নমুক্ত এলাকা ঘোষণা করার চেষ্টা করে আসছে। কিন্তু সে প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর নয়া পরিকল্পনা ঘোষণা করলেন এরদোগান।

আঙ্কারা দাবি করেছিল, সিরিয়ার অভ্যন্তরে ১১০ কিলোমিটার দীর্ঘ এবং ২৮ কিলোমিটার চওড়া এলাকায় নো ফ্লাই জোন গঠন করতে হবে। চলতি মাসের গোড়ার দিকে ওই এলাকায়ই একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল গঠন করার আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু তুরস্ক এ পরিকল্পনার বিরোধিতা করে। রাশিয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীদের জন্য তুরস্ক রসদ সরবরাহ করতে পারবে না বলে আঙ্কারা এর বিরোধিতা করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।#

রেডিও তেহরান/এমআই/৫