ইরান থেকে তেল এবং এলএনজি কেনার ঘোষণা দিল ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i37836-ইরান_থেকে_তেল_এবং_এলএনজি_কেনার_ঘোষণা_দিল_ফিলিপাইন
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল এবং এলএনজি গ্যাস আমাদনি করবে ফিলিপাইন। ইরান সফররত ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রেসিডেন্ট পেদ্রো অ্যাকুইনো আজ (শনিবার) এ ঘোষণা দিয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অন্যতম সদস্য হচ্ছে ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানি।  
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ১৩, ২০১৭ ১৭:৫৮ Asia/Dhaka
  • ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রেসিডেন্ট পেদ্রো অ্যাকুইনো
    ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রেসিডেন্ট পেদ্রো অ্যাকুইনো

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল এবং এলএনজি গ্যাস আমাদনি করবে ফিলিপাইন। ইরান সফররত ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রেসিডেন্ট পেদ্রো অ্যাকুইনো আজ (শনিবার) এ ঘোষণা দিয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অন্যতম সদস্য হচ্ছে ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানি।  

তেহরানে অনুষ্ঠানরত আন্তর্জাতিক তেল শিল্প প্রদর্শনীতে অংশ নিতে পেদ্রো বর্তমানে ইরানে রয়েছেন। তিনি জানিয়েছেন, তার দেশ ইরানের দুটি তেলক্ষেত্র উন্নয়নে সহযোগিতা করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া, ইরানের ভেতরে একটি এলএনজি স্থাপনা প্রতিষ্ঠা করবে ফিলিপাইন।

পেদ্রো জানান, তার দেশে একটি তেল শোধনাগার প্রতিষ্ঠা করা হচ্ছে যাতে প্রতিদিন চার লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের প্রয়োজন হবে। এই জ্বালানি তেলের একটা অংশ হিসেবে ফিলিপাইন ইরান থেকে প্রতিদিন আড়াই লাখ থেকে দু লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নেবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩