সামরিক সহযোগিতা চুক্তি করল রাশিয়া ও ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i38700-সামরিক_সহযোগিতা_চুক্তি_করল_রাশিয়া_ও_ফিলিপাইন
রাশিয়া এবং ফিলিপাইন প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে। এছাড়া, আরো ৯ চুক্তি সই করেছে দেশ দু’টি। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির দক্ষিণে চলমান সন্ত্রাসবাদী সমস্যা মোকাবেলার জন্য রাশিয়া সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি ম্যানিলা ফিরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই এ সব চুক্তি সই করা হয়।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ২৬, ২০১৭ ০৯:৫৮ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ (ডানে) ও ফিলিপাইনের পররাষ্ট্র সচিব অ্যালেন পিটার কেইটানো
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ (ডানে) ও ফিলিপাইনের পররাষ্ট্র সচিব অ্যালেন পিটার কেইটানো

রাশিয়া এবং ফিলিপাইন প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে। এছাড়া, আরো ৯ চুক্তি সই করেছে দেশ দু’টি। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির দক্ষিণে চলমান সন্ত্রাসবাদী সমস্যা মোকাবেলার জন্য রাশিয়া সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি ম্যানিলা ফিরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই এ সব চুক্তি সই করা হয়।

দুতের্তের সফরকে কেন্দ্র করে প্রস্তুত করা মোট ১১ চুক্তি সই করে মস্কো এবং ম্যানিলা। এর মধ্যে পরমাণু শক্তি সংক্রান্ত সহযোগিতা, বিনিয়োগ, পরিবহন, সাংস্কৃতিক ও শিল্প বিষয়ক চুক্তিও রয়েছে।

মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এসব চুক্তি সই করতে ফিলিপাইনের প্রতিনিধিদলকে নির্দেশ দিয়েছিলেন দুতের্তে।

পুতিনকে দুতের্তে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বস্ত অংশিদার এবং আধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে। ম্যানিলার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ওয়াশিংটন গত বছর ২৭ হাজার রাইফেল বিক্রি বন্ধ করে দেয়ার পর আধুনিক অস্ত্র যোগাড় করার বিষয়টি ফিলিপাইনের জন্য জরুরি হয়ে ওঠে।

এদিকে, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ফিলিপাইনের পররাষ্ট্র সচিব অ্যালেন পিটার কেইটানো বলেছিলেন, দুতের্তের অনুরোধ রাখতে মস্কো সব রকমের চেষ্টা করতে রাজি আছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬