যুক্তরাজ্যের নির্বাচন: ভারত ১২, পাকিস্তান ১২
https://parstoday.ir/bn/news/world-i39796-যুক্তরাজ্যের_নির্বাচন_ভারত_১২_পাকিস্তান_১২
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন নয় নারীসহ ১২ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ। নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জনতার রায়ে ১২ জন সংসদে যাওয়ার সুযোগ লাভ করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৯, ২০১৭ ১৩:৪১ Asia/Dhaka
  • যুক্তরাজ্যের নির্বাচন: ভারত ১২, পাকিস্তান ১২

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন নয় নারীসহ ১২ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ। নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জনতার রায়ে ১২ জন সংসদে যাওয়ার সুযোগ লাভ করেন।

এর মধ্যে, নয় জন লেবার দলের এবং বাকি তিন জন রক্ষণশীল দলের প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে অধিকাংশই গত সংসদেরও সদস্য ছিলেন।

ভারতীয় বংশোদ্ভূত ১২ প্রার্থীও জয় লাভ করেছেন এবারের নির্বাচনে । এর মধ্যে ৭ জন লেবার এবং ৫ জন রক্ষণশীল দলের প্রার্থী ।

গত ১৮ এপ্রিল হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট থেকে বের হয়ে আসার প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে ক্ষমতাসীন রক্ষণশীল দলের সংখ্যাগরিষ্ঠতা আরো নিরঙ্কুশ করতে তিনি এই ঘোষণা দিয়েছিলেন। তবে তার সে প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচনে ব্রিটেন ঝুলন্ত সংসদের সৃষ্টি হয়েছে এবং থেরেসা মে-কে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৯