পরমাণু বোমারু বিমানবহর প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i40150-পরমাণু_বোমারু_বিমানবহর_প্রথমবারের_মতো_ব্রিটেনে_মোতায়েন_করল_আমেরিকা
আমেরিকা পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান এই প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করেছে। রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ১৪, ২০১৭ ১২:২৭ Asia/Dhaka
  • বি-২ বোমারু বিমান
    বি-২ বোমারু বিমান

আমেরিকা পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান এই প্রথমবারের মতো ব্রিটেনে মোতায়েন করেছে। রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।

বি-১বি ল্যান্সার বোমারু বিমান

ব্রিটেনে বর্তমানে মোতায়েন রয়েছে দুটি বি-২ স্টিলথ বোমারু বিমান। এ বিমানের প্রতিটির মূল্য ৫০ কোটি ডলারের বেশি। এ ছাড়া, তিনটি বি-৫২এইচ স্ট্র্যাটেরোটোফোট্রেস এবং তিনটি বি-১বি ল্যান্সার বোমারু বিমান মোতায়েন রয়েছে ব্রিটেনে। এ সব বিমান ব্রিটেনের গ্লোসেস্টারশেয়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন রয়েছে।

বি-৫০

ব্রিটিশ ঘাঁটির এক মুখপাত্র দাবি করেছেন, বাল্টিক অঞ্চলে ন্যাটের চলমান মহড়ায় অংশ গ্রহণের জন্য এ সব বিমান মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া, এ সব বিমান মোতায়েনের মধ্য দিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কার্যকারিতা বেড়েছে বলেও মন্তব্য করেছেন মুখপাত্র।

অতীতে ইরান ও আফগানিস্তানে এ সব বিমান ব্যবহৃত হয়েছে। রাশিয়ার সঙ্গে টানাপড়েন বাড়ার পরিপ্রেক্ষিতে এগুলো ব্রিটেনের মাটিতে মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৪