বেতন নিয়ে সংকট: ধর্মঘটে ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু’রা
https://parstoday.ir/bn/news/world-i41266-বেতন_নিয়ে_সংকট_ধর্মঘটে_ব্রিটিশ_এয়ারওয়েজের_ক্রু’রা
গ্রীষ্মকালীন যাত্রী পরিবহনের ব্যস্ত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই নজিরবিহীনভাবে আজ (শনিবার) থেকে ১৬ দিনের ধর্মঘট শুরু করেছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০১, ২০১৭ ১৩:৩৯ Asia/Dhaka
  • ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান
    ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান

গ্রীষ্মকালীন যাত্রী পরিবহনের ব্যস্ত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই নজিরবিহীনভাবে আজ (শনিবার) থেকে ১৬ দিনের ধর্মঘট শুরু করেছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ এয়ারওয়েজ কাতারের কাছ থেকে নয়টি বিমান ভাড়া নিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের ‘মিক্সড ফ্লিট’র ক্রুরা গড়ে বার্ষিক ১৬ হাজার পাউন্ড বা ২০ হাজার ৪৪৭ ডলার বেতন পান। গত বছর থেকে ক্রু সদস্যরা কম বেতনের বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ব্রিটেনের সবচেয়ে বড় শ্রমিক সংস্থা ‘ইউনাইট দ্যা ইউনিয়ন’ কেবিন ক্রুদের এ বেতনকে ‘দরিদ্র বেতন’ বলে উল্লেখ করেছে।

ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু’রা চলতি বছর ২৬ দিন ধর্মঘট পালন করেছেন। এ সম্পর্কে ইউনাইট বলছে, ধর্মঘট করার কারণে মিক্সড ফ্লিটের ১,৪০০ ক্রু’র বোনাস ও ভ্রমণে ছাড়ের সুবিধা বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ নতুন করে ধর্মঘটে যোগ দেয়ার বিষয়ে কেবিন ক্রুদের আগেই হুঁশিয়ার করে দিয়েছে। তারপরও এই ধর্মঘট ব্রিটিশ এয়ারওয়েজের জন্য নতুন করে ইমেজ সংকট তৈরি করবে।# 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১