সৌদি থেকে অর্থ পাচ্ছে সন্ত্রাসীরা: মার্কিন পররাষ্ট্র দপ্তর
https://parstoday.ir/bn/news/world-i42522-সৌদি_থেকে_অর্থ_পাচ্ছে_সন্ত্রাসীরা_মার্কিন_পররাষ্ট্র_দপ্তর
মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, সৌদি আরবের কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠান উগ্র সন্ত্রাসীদেরকে অর্থের যোগান দিচ্ছে। মার্কিন বার্ষিক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৭ ১৭:১৯ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র দপ্তর
    মার্কিন পররাষ্ট্র দপ্তর

মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, সৌদি আরবের কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠান উগ্র সন্ত্রাসীদেরকে অর্থের যোগান দিচ্ছে। মার্কিন বার্ষিক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার জন্য কাতারের প্রশংসা করেছে আমেরিকা। দেশটি বলেছে, ২০১৬ সালে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে কাতারের জোরালো অংশীদারিত্ব রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চমৎকার সহযোগিতা ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সন্ত্রাসীদের অর্থ যোগানোর বিরুদ্ধে লড়াইয়ে কাতার চমৎকার অগ্রগতি অর্জন করেছে তবে দেশটির ভেতরে এখানো বেসরকারি খাত থেকে সন্ত্রাসীদের কাছে অর্থ পৌঁছানোর ব্যবস্থা চালু রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের কাছে অর্থ পাঠানোর কথা বললেও সৌদি সরকার সম্পর্কে বলেছে, তারা এ ধরনের অর্থের চালান বন্ধের চেষ্টা করে যাচ্ছে এবং সৌদি সরকার মার্কিন প্রশাসনের সঙ্গে জোরালো সম্পর্ক রেখে চলেছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০