সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা: স্বীকার করল রিয়াদ
https://parstoday.ir/bn/news/world-i42988-সৌদি_বিমানঘাঁটিতে_ইয়েমেনের_ক্ষেপণাস্ত্র_হামলা_স্বীকার_করল_রিয়াদ
সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী তায়েফের একটি বিমানঘাঁটির ওপর সফলভাবে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০১৭ ০৮:৪৪ Asia/Dhaka
  • সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা: স্বীকার করল রিয়াদ

সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী তায়েফের একটি বিমানঘাঁটির ওপর সফলভাবে এ হামলা চালানো হয়।

আরবিভাষী চ্যানেল আল-মাশিরাহ জানিয়েছে, ইয়েমেনি সেনারা হামলায় বোরকান বা আগ্নেয়গিরি ১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিং ফাহাদ বিমান ঘাঁটির একাংশে এর আঘাতে আগুন ধরে যায়। অবশ্য ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি।

ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানানোর মধ্য দিয়ে এ হামলার কথা স্বীকার করে নেয় সৌদি আরব। রাজধানী রিয়াদ থেকে দক্ষিণপূর্বে সাতশ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত তায়েফ।

আটশ কিলোমিটারের চেয়ে বেশির দূরের লক্ষ্যে আঘাত  হানতে পারে কঠিন জ্বালানি চালিত স্কাড শ্রেণির ক্ষেপণাস্ত্র বোরকান-১।

পার্সটুডে/মূসা রেজা/২৮