রুশ হস্তক্ষেপের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বললেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i43510-রুশ_হস্তক্ষেপের_অভিযোগকে_সম্পূর্ণ_বানোয়াট’_বললেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি ওই অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ ও ‘মিথ্যা গল্প’ বলে অভিহিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ০২:৩৮ Asia/Dhaka
  • রুশ হস্তক্ষেপের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি ওই অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ ও ‘মিথ্যা গল্প’ বলে অভিহিত করেছেন।

আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের হান্টিংটনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “আমরা রাশিয়ার কারণে নির্বাচনে জিতিনি বরং আমরা আপনাদের ভোটে জয়ী হয়েছি। ”

ডেমোক্র্যাট দল নির্বাচনে পরাজিত হওয়ার কোনো কারণ তুলে ধরতে না পেরে রুশ হস্তক্ষেপের অজুহাত তুলছে বলেও দাবি করেন টাম্প। তিনি বলেন, আমেরিকার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় মেনে নিতে না পেরে ডেমোক্র্যাটরা ‘বানোয়াট গল্প’ প্রচর করছে।

আমেরিকায় গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ওই নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টনের রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টি। এই অভিযোগ তদন্ত করছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা ও কংগ্রেসের একটি কমিটি। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫