আফগানিস্তান ছাড়ুন: ট্রাম্পকে তালেবানের খোলা চিঠি
https://parstoday.ir/bn/news/world-i44230-আফগানিস্তান_ছাড়ুন_ট্রাম্পকে_তালেবানের_খোলা_চিঠি
তালেবান যোদ্ধারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা দিয়ে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে তারা বলেছে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ১৬ বছর পর তাকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ২০:৪৪ Asia/Dhaka
  • ট্রাম্প ও তালেবান
    ট্রাম্প ও তালেবান

তালেবান যোদ্ধারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা দিয়ে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে তারা বলেছে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ১৬ বছর পর তাকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে।

নাম-ঠিকানাবিহীন দীর্ঘ চিঠিটি তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের কাছে তুলে ধরেন। চিঠিতে তালেবান বলেছে, প্রত্যাহারের মাধ্যমে সত্যিই মার্কিন সেনাদেরকে ক্ষতিকর পথ থেকে সরিয়ে নেয়া হবে। এছাড়া, সেনা প্রত্যাহারের মাধ্যমে ট্রাম্প পূর্বসূরীদের কাছ থেকে পাওয়া দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে পারেন।

১,৬০০ শব্দের চিঠিতে তালেবান আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে সেনা মোতায়েনের বিষয়ে নীতি নির্ধারণ করতে পারবেন না কিন্তু তিনি সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন। সাংবাদিকদের কাছে জবিউল্লাহ বলেন, আফগানিস্তানে সামরিক কৌশল পর্যালোচনার কথা বলে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তার পূর্ববসূরীর ভুল স্বীকার করে নিয়েছেন।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫