ব্রিটেনে মুসলমানদেরকে এসিড হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি
https://parstoday.ir/bn/news/world-i45072-ব্রিটেনে_মুসলমানদেরকে_এসিড_হামলা_চালানোর_হুমকি_দিয়ে_চিঠি
ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ার নগরীর মুসলমান অধিবাসীদের বিরুদ্ধে এসিড হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। লন্ডন এবং ম্যানচেস্টারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ তৎপরতা যখন ক্রমেই বাড়ছে তখন এমন চিঠি দেয়া হলো।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ০৬:৪৮ Asia/Dhaka
  • ব্রিটেনে মুসলমানদেরকে এসিড হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি

ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ার নগরীর মুসলমান অধিবাসীদের বিরুদ্ধে এসিড হামলা চালানোর হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। লন্ডন এবং ম্যানচেস্টারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ তৎপরতা যখন ক্রমেই বাড়ছে তখন এমন চিঠি দেয়া হলো।

হুমকি সংবলিত একটি চিঠিতে মুসলিম মহিলাদের বোরখা পরার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

অবশ্য, পুলিশ বলেছে, তারা এ হুমকিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। নগরীর মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ এ ঘটনাকে মুসলিম বিদ্বেষী তৎপরতা হিসেবে অভিহিত করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০