পাকিস্তান রোহিঙ্গা ইস্যু তুলবে ওআইসি এবং জাতিসংঘে
https://parstoday.ir/bn/news/world-i45305-পাকিস্তান_রোহিঙ্গা_ইস্যু_তুলবে_ওআইসি_এবং_জাতিসংঘে
মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ইস্যুটি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১২:৪৬ Asia/Dhaka
  • সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গা মুসলমানরা
    সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গা মুসলমানরা

মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ইস্যুটি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের কয়েকটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোকে রোহিঙ্গাদেরকে অস্থায়ীভাবে শরণার্থী হিসেবে গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবে ইসলামাবাদ সরকার। এর পাশাপাশি এসব শরণার্থীর জন্য বিশেষ তহবিল গঠন করার আহ্বানও জানাবে পাকিস্তান। সূত্রগুলো বলছে, নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতার অবসান ঘটানোর জন্য পাকিস্তান মুসলিম দেশগুলো ও অন্য দেশের সহযোগিতায় সম্ভাব্য সব রকমের পদক্ষেপ নেবে।

সূত্রগুলো আরো জানিয়েছে,  গত ১০ দিনে নির্যাতন ও হত্যাকাণ্ডের মুখে মিয়ানমার থেকে এক লাখ ২৫ হাজার মুসলমান বাংলাদেশে পালিয়ে গেছে এবং রোহিঙ্গা মুসলমানদের ওপর অব্যাহত সহিংসতার বিষয়টি পাকিস্তানের নেতৃত্ব গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিষয়টি নিয়ে পাক সরকার ওআইসি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করবে। এছাড়া, রোহিঙ্গা পরিস্থিতি বিস্তারিত জানিয়ে জাতিসংঘ এবং ওআইসি মহাসচিবকে চিঠি দেয়া হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬