তুরস্কের সাবেক মন্ত্রীকে অভিযুক্ত করল আমেরিকা; এরদোগানের সমালোচনা
https://parstoday.ir/bn/news/world-i45471-তুরস্কের_সাবেক_মন্ত্রীকে_অভিযুক্ত_করল_আমেরিকা_এরদোগানের_সমালোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার জন্য তুরস্কের সাবেক অর্থমন্ত্রী মোহাম্মাদ জাফর চাগলাইয়ানকে অভিযুক্ত করেছে আমেরিকা। মার্কিন এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অভিযোগ পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ২১:১৯ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার জন্য তুরস্কের সাবেক অর্থমন্ত্রী মোহাম্মাদ জাফর চাগলাইয়ানকে অভিযুক্ত করেছে আমেরিকা। মার্কিন এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অভিযোগ পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের সাবেক অর্থমন্ত্রী জাফর চাগলাইয়ানের বিরুদ্ধে আনো অভিযোগকে আমি পুরো তুরস্কের বিরুদ্ধে আনা অভিযোগ হিসেবে দেখছি।” কাজাখস্তান সফরে রওয়ানা দেয়ার আগে এরদোগান ইস্তাম্বুলে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি মার্কিন পদক্ষেপকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। এরদোগান বলেন, এ ইস্যু থেকে অদ্ভূত ধরনের গন্ধ আসছে, মার্কিন প্রশাসনের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক আগেই আমেরিকার কর্মকর্তাদেরকে জানিয়েছিল যে, আংকারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে না।  

চাগলাইয়ানের বিরুদ্ধ অভিযোগ আনা হয়েছে যে, তিনি এবং আরো তিনজন কর্মকর্তা চক্রান্ত করে ইরানের কাছে কোটি কোটি ডলার পাঠিয়েছে যা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় অবৈধ ছিল।#         

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯