ট্রাম্প-এরদোগান ফোনালাপ: কৌশলগত অংশিদারিত্বের ওপর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/world-i45543-ট্রাম্প_এরদোগান_ফোনালাপ_কৌশলগত_অংশিদারিত্বের_ওপর_গুরুত্বারোপ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করেন বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে যখন টানাপড়েন চলছে তখন দু নেতা এ আলোচনা করলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৭ ০৬:১৬ Asia/Dhaka
  • এরদোগান (বামে) ও ট্রাম্প
    এরদোগান (বামে) ও ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করেন বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে যখন টানাপড়েন চলছে তখন দু নেতা এ আলোচনা করলেন।

তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্ক এবং আমেরিকার কৌশলগত অংশিদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন দু নেতা। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর কথাও বলেছেন তারা।

এদিকে, হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে আমেরিকা ও তুরস্কের অভিন্ন প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে তারা বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। 

সিরিয়ার কুর্দিদের প্রতি ওয়াশিংটনের সমর্থনকে কেন্দ্র করে ন্যাটোভুক্ত দেশ দুটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। আঙ্কারা সিরিয়ার কুর্দিদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে থাকে।#

পার্সটুডে/মূসা রেজা/১০