‘আজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়; পার্টি হবে’
https://parstoday.ir/bn/news/world-i45607-আজ_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_নয়_পার্টি_হবে’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা তৈরির সঙ্গে জড়িত বিজ্ঞানীদেরকে সম্মাননা দিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৭ ০৯:১১ Asia/Dhaka
  • উৎসবে সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে কিম জং উন
    উৎসবে সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা তৈরির সঙ্গে জড়িত বিজ্ঞানীদেরকে সম্মাননা দিয়েছেন।

পশ্চিমা বহু দেশের সরকার ও সামরিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বার বার সতর্ক বার্তা দেয়া হয়েছিল যে, রোববার নতুন করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অথবা হাউড্রোজেন বোমা পরীক্ষার মাধ্যমে স্বাধীন উত্তর কোরিয়ার ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন কিম জং উন। কিন্তু সমস্ত জল্পনা ও সতর্কবার্তাকে মিথ্যা প্রমাণ করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিস্মিত করে কোরিয় নেতা গতরাতে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের নিয়ে উৎসব করেছেন।

১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী কোরিয়া প্রতিষ্ঠিত হয় এবং দেশটি পরমাণু কর্মসূচি গ্রহণ করে। আমেরিকাসহ বিশ্বের বড় বড় শক্তির হুঁশিয়ারি উপেক্ষা করে দ্রুতগতিতে পরমাণু সক্ষমতা বাড়াতে থাকে। গত কয়েক বছরে অন্তত ছয়দফা পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া এখন পরমাণু শক্তিধর দেশের খাতায় নাম লিখিয়েছে।

উত্তর কেরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছে, বুধবার রাতে বিপুল সংখ্যক উল্লসিত জনতা পরমাণু বোমা বানানোর সঙ্গে জড়িত বিজ্ঞানীদেরকে রাজধানী পিয়ংইয়ংয়ে অভিনন্দন জানায়। আমেরিকার মতো শত্রু দেশের মোকাবেলায় পরমাণু বোমা বানানোর সফলতা অর্জন করার কারণে তারা উল্লাস প্রকাশ করে এবং দীর্ঘসময় ধরে সেখানে আতশবাজি চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন। এ সময় সঙ্গে তার ছিলেন স্ত্রী রাই সোল-জু এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১