কুরআন অবমাননা করে মার্কিন বাহিনীর লিফলেট; আফগানদের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/world-i45721-কুরআন_অবমাননা_করে_মার্কিন_বাহিনীর_লিফলেট_আফগানদের_প্রতিবাদ
বিমান থেকে পবিত্র কুরআনের অব্মাননাকর লিফলেট ফেলায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করেছে আফগান জনগণ। রাজধানী কাবুলের বাগরাম বিমানঘাঁটির কাছে কারাবাগ এলাকায় এ বিক্ষোভ হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ২২:১৪ Asia/Dhaka
  • আফগান মুসলমানদের মার্কিন-বিরোধী বিক্ষোভ
    আফগান মুসলমানদের মার্কিন-বিরোধী বিক্ষোভ

বিমান থেকে পবিত্র কুরআনের অব্মাননাকর লিফলেট ফেলায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করেছে আফগান জনগণ। রাজধানী কাবুলের বাগরাম বিমানঘাঁটির কাছে কারাবাগ এলাকায় এ বিক্ষোভ হয়।

আফগান তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উৎসাহিত করে তুলতে মার্কিন সেনারা লিফলেট ছাপিয়ে বিমান থেকে তা সাধারণ মানুষের জন্য বিতরণ করে। এ লিফলেটে তালেবানকে কুকুরের সঙ্গে তুলনা করে ছবি আঁকা হয়েছে এবং সেই কুকুরের হাতে ধরা পতাকায় কুরআনের কিছু আয়াত লেখা রয়েছে। লিফলেট দেখে আফগান মুসলমানেরা প্রতিবাদে নেমেছেন এবং তারা মার্কিন-বিরোধী স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অনেকেই বলেছেন, মার্কিন সেনারা এ ধরনের লিফলেটের মাধ্যমে মুসলমানদেরকে অপমান করেছে। তারা আরো বলেছেন, আমেরিকা ও ন্যাটো সেনারা যদি এভাবে ইসলাম এবং মুসলমানদেরকে অপমান করতে থাকে তাহলে তারা রুশ সেনাদের ভাগ্যবরণ করতে বাধ্য হবে।#  

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩