কুয়ালালামপুরে কোরআন শিক্ষা কেন্দ্র আগুন: মারা গেলেন ২৫ ছাত্র-শিক্ষক
https://parstoday.ir/bn/news/world-i45809-কুয়ালালামপুরে_কোরআন_শিক্ষা_কেন্দ্র_আগুন_মারা_গেলেন_২৫_ছাত্র_শিক্ষক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোরআন শিক্ষা কেন্দ্র দারুল কোরআন ইত্তিফাকিয়াতে আগুন ধরে অন্তত ২৫ জন ছাত্র শিক্ষক মর্মান্তিক ভাবে মারা গেছেন। দেশটির দমকল বাহিনীর সূত্র থেকে একে দুই দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ০৯:০৭ Asia/Dhaka
  • কুয়ালালামপুরে কোরআন শিক্ষা কেন্দ্র আগুন: মারা গেলেন ২৫ ছাত্র-শিক্ষক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোরআন শিক্ষা কেন্দ্র দারুল কোরআন ইত্তিফাকিয়াতে আগুন ধরে অন্তত ২৫ জন ছাত্র শিক্ষক মর্মান্তিক ভাবে মারা গেছেন। দেশটির দমকল বাহিনীর সূত্র থেকে একে দুই দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

আজ(বৃহস্পতিবার) স্থানীয় সময় ভোট ৫টা ৪০মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার দমকল ও ত্রাণ বিভাগ। এ বিভাগ থেকে বলা হয়েছে, আগুনে নিহতদের মধ্যে ২৩ ছাত্র এবং ২ শিক্ষক রয়েছেন। তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে বা আগুনে পুড়ে মারা গেছেন বলে জানানো হয়েছে। ভয়াবহ এ আগুনের সূচনা কি ভাবে হয়েছিল তা এখনো জানা যায় নি। 

এ কেন্দ্রে সাধারণ ভাবে ৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রদের কোরআন শিক্ষা দেয়া হয়। ভবনের তিনতলা থেকেই আগুনের শুরু হয়েছে। ভবনটির এ তলায় শিক্ষার্থী ও শিক্ষকদের  ঘুমানোর ব্যবস্থা ছিল।

পার্সটুডে/মূসা রেজা/১৪