কাবুলে শিয়া মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬ আহত ১৬
https://parstoday.ir/bn/news/world-i46737-কাবুলে_শিয়া_মসজিদের_কাছে_আত্মঘাতী_বোমা_হামলায়_নিহত_৬_আহত_১৬
পবিত্র আশুরার প্রাক্কালে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় ছয় ব্যক্তি নিহত ও ১৬ জন আহত হয়েছে। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১৬:৪৮ Asia/Dhaka
  • কাবুলে শিয়া মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬ আহত ১৬

পবিত্র আশুরার প্রাক্কালে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় ছয় ব্যক্তি নিহত ও ১৬ জন আহত হয়েছে। 

আজ শুক্রবার রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে শরীরে বোমা বহনকারী এক ব্যক্তি রাখালের ছদ্মবেশ ধরে হুসাইনিয়া মসজিদ থেকে ১৪০ মিটার দূরে এই বোমার বিস্ফোরণ ঘটায় বলে কাবুলের পুলিশ সূত্র জানিয়েছে।

  ওই ব্যক্তি ভেড়া চরানোর ভান করে মসজিদের কাছে এসে মসজিদটির ভেতরেই বোমাটির বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/২৯