'আফগানিস্তানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন হচ্ছে বিশ্বের নিকৃষ্টতম কাজ'
https://parstoday.ir/bn/news/world-i47033-'আফগানিস্তানে_প্রেসিডেন্টের_দায়িত্ব_পালন_হচ্ছে_বিশ্বের_নিকৃষ্টতম_কাজ'
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির শীর্ষ পদের দায়িত্ব পালনকে বিশ্বের নিকৃষ্টতম কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি হলো পৃথিবীর নিকৃষ্টতম কাজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৭ ১৪:৪৪ Asia/Dhaka
  • 'আফগানিস্তানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন হচ্ছে বিশ্বের নিকৃষ্টতম কাজ'

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটির শীর্ষ পদের দায়িত্ব পালনকে বিশ্বের নিকৃষ্টতম কাজ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি হলো পৃথিবীর নিকৃষ্টতম কাজ।

ব্রিটেনের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসি দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ ছাড়া, দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন  বিদেশী সেনাবাহিনীকে কতোদিন থাকতে হবে সে বিষয়েও পরিষ্কার ভাষায় কিছু বলেননি তিনি। তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে আফগানিস্তান থেকে হয়ত বিদেশী বাহিনী সরিয়ে নেয়া সম্ভব হবে।

অবশ্য এরপরও দেশটিতে কিছু বিদেশী সেনাকে থাকতে হবে বলে জানান তিনি। তিনি দাবি করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে যুদ্ধের অংশ হিসেবে এ সব বিদেশী সেনাকে দেশটিতে থাকতে হবে।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বর্তমানে প্রায় ১৪ হাজার ন্যাটো সেনা রয়েছে। আফগান বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতার অজুহাতে এ বাহিনী দেশটিতে অবস্থান করছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৫