চীন বা রাশিয়ার হামলা ঠেকাতে পারবে না ব্রিটেন: সাবেক সেনাপ্রধান
-
ব্রিটেনের সাবেক সেনাপ্রধান জেনারেল স্যার রিচার্ড ব্যারোনস (ফাইল ছবি)
ব্রিটেনের সাবেক সেনাপ্রধান জেনারেল স্যার রিচার্ড ব্যারোনস বলেছেন, চীন বা রাশিয়া অতর্কিতে হামলা চালালে তার দেশ নিজেকে রক্ষা করতে পারবে না।
পরিবর্তিত যুদ্ধকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে ব্রিটেন এ ধরণের হামলা মোকাবেলা করতে পারবে না বলে জানান তিনি। তিনি আরো বলেন, ১৯৮৯ সালে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর সামরিক বাহিনীর প্রয়োজন নিয়ে পুরোপুরি কোনো মূল্যায়ন ব্রিটেন চালায়নি।
সামরিক খাতে যথাযথ বিনিয়োগ ছাড়া নিজ ভূখণ্ড রক্ষা করতে বা মিত্রদের সহায়তা করতে ব্রিটেন পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ব্রিটেনের একটি বেতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ব্রিটেনের সেনা সংখ্যা ৮২ হাজার এবং রিজার্ভ সংখ্যা ৩০ হাজারের নিচে নামা উচিত হবে না। অবশ্য সেনা সংখ্যার চেয়েও সঠিক সংখ্যক সামরিক সরঞ্জামের গুরুত্ব বেশি বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৫