‘ভারতের প্রস্তাবে আবার ভেটো দিতে পারে চীন’
https://parstoday.ir/bn/news/world-i48024-ভারতের_প্রস্তাবে_আবার_ভেটো_দিতে_পারে_চীন’
পাকিস্তানভিত্তিক সংগঠন জইশে মুহাম্মাদের নেতা মাওলানা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত নতুন করে যে প্রস্তাব আনতে যাচ্ছে তাতে ভেটো দেয়ার ইঙ্গিত দিয়েছে চীন। এর কারণ হিসেবে বেইজিং বলছে, মাসুদ আজহারকে সন্ত্রাসী বলে কালো তালিকাভুক্ত করার বিষয়ে এখনো মতৈক্য প্রতিষ্ঠা হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (বামে) ও মাওলানা মাসুদ আজহার
    চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (বামে) ও মাওলানা মাসুদ আজহার

পাকিস্তানভিত্তিক সংগঠন জইশে মুহাম্মাদের নেতা মাওলানা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত নতুন করে যে প্রস্তাব আনতে যাচ্ছে তাতে ভেটো দেয়ার ইঙ্গিত দিয়েছে চীন। এর কারণ হিসেবে বেইজিং বলছে, মাসুদ আজহারকে সন্ত্রাসী বলে কালো তালিকাভুক্ত করার বিষয়ে এখনো মতৈক্য প্রতিষ্ঠা হয় নি।

আমেরিকার সমর্থন নিয়ে ভারত এর আগেও কয়েকবার মাওলানা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিল। নয়াদিল্লি অভিযোগ করে আসছে, ২০০২ সালে দেশটির জাতীয় সংসদে হামলাসহ ভারতের ভেতরে বহু সন্ত্রাসী হামলায় মাসুদ আজহার জড়িত। কিন্তু চীন প্রতিবারই ভারতের প্রচেষ্টায় আনা প্রস্তাবে বাধা দিয়েছে। নতুন প্রস্তাবে ভেটো দেয়ার বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, “সন্ত্রাসবাদের অভিযোগে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হলে অকাট্য প্রমাণ থাকা জরুরি।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১