আফগানিস্তানের কন্দুজে বোমা বিস্ফোরণে সাত তালেবান সদস্য নিহত
https://parstoday.ir/bn/news/world-i48575-আফগানিস্তানের_কন্দুজে_বোমা_বিস্ফোরণে_সাত_তালেবান_সদস্য_নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কন্দুজ প্রদেশের ইমাম সাহেব শহরে আজ সাত তালেবান সদস্য নিহত হয়েছে। বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বোমা বিস্ফোরণে ওই সাত তালেবান সদস্য নিহত এবং অপর দুইজন আহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৭ ১৪:৪৫ Asia/Dhaka
  • তালেবান (ফাইল ফটো)
    তালেবান (ফাইল ফটো)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কন্দুজ প্রদেশের ইমাম সাহেব শহরে আজ সাত তালেবান সদস্য নিহত হয়েছে। বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বোমা বিস্ফোরণে ওই সাত তালেবান সদস্য নিহত এবং অপর দুইজন আহত হয়।

ইমাম সাহেব শহরের উপকণ্ঠে রাস্তার পাশে বোমা পাতার সময় ওই বিস্ফোরণ ঘটে। শিনহুয়া আরও জানিয়েছে,আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে ওই বোমা পাতার চেষ্টা করছিল তালেবানরা।  

গত দুই মাসে আফগানিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ এবং তালেবান বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৯