আফগানিস্তানে সেনা অভিযান: ১৬ তালেবান ১৫ দায়েশসহ ৫০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i48577-আফগানিস্তানে_সেনা_অভিযান_১৬_তালেবান_১৫_দায়েশসহ_৫০_সন্ত্রাসী_নিহত
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৫০ তালেবান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ আজ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে দায়েশের ৩ নেতাসহ ১৫ দায়েশ সন্ত্রাসী রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৭ ১৫:১৭ Asia/Dhaka
  • তালেবান
    তালেবান

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৫০ তালেবান নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ আজ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে দায়েশের ৩ নেতাসহ ১৫ দায়েশ সন্ত্রাসী রয়েছে।

নানগারহার প্রদেশে আফগান সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও আট দায়েশ সন্ত্রাসী আহত হয়েছে বলে জানানো হয়েছে।

আফগান সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে হেলমান্দ প্রদেশে ১৬ তালেবান সদস্য নিহত হয়েছে। বাদবাকি যারা নিহত হয়েছে তারা আফগানিস্তানে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির সদস্য বলে জানানো হয়েছে।

আফগানিস্তানের ১৪টি প্রদেশে সেদেশের আফগান সেনা ও নিরাপত্তা বাহিনী একযোগে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে দায়েশসহ সন্ত্রাস বিরোধী অভিযান ব্যাপক বৃদ্ধি করা হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৯