পরমাণু সমঝোতা মেনে চলুন: ওয়াশিংটনের প্রতি গুতেরেসের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i49819-পরমাণু_সমঝোতা_মেনে_চলুন_ওয়াশিংটনের_প্রতি_গুতেরেসের_আহ্বান
তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখাতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ওয়াশিংটন ব্যতিত সমঝোতার পক্ষে স্বাক্ষরকারী অন্যান্য সদস্যদেশগুলো ২০১৫ সালের পরমাণু সমঝোতায় যে সমর্থন ব্যক্ত করেছে তাকে স্বাগত জানিয়েছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৭ ১৩:৩৮ Asia/Dhaka
  • জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস
    জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস

তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বাধ্যবাধকতার প্রতি সম্মান দেখাতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ওয়াশিংটন ব্যতিত সমঝোতার পক্ষে স্বাক্ষরকারী অন্যান্য সদস্যদেশগুলো ২০১৫ সালের পরমাণু সমঝোতায় যে সমর্থন ব্যক্ত করেছে তাকে স্বাগত জানিয়েছেন তিনি।

পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ে জাতিসংঘ যে প্রতিবেদন প্রকাশ করেছে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সংস্থাটির প্রধান এসব কথা বলেন। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু শান্তিপুর্ণভাবে সমাধানের ক্ষেত্রে এ সমঝোতা একটি 'সর্বোত্তম উপায়' হিসেবে কাজ করায় গুতেরেস এ পদক্ষেপের প্রশংসা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলতে যে অস্বীকার করেছেন তার প্রতি ইঙ্গিত করে গুতেরেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওয়াশিংটনের এ সিদ্ধান্ত পরমাণু সমঝোতার ভবিষ্যতকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলবে।

তবে পরমাণু সমঝোতার প্রতি আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "ওয়াশিংটনের পক্ষ থেকে পরমাণু সমঝোতা মেনে চলার ব্যাপারে আমি সবাইকে আবারো আশ্বস্ত করছি।"

পার্সটুডে/বাবুল আখতার/১৪