'সাইবার হামলা চালিয়ে হাজার হাজার ব্রিটিশ নাগরিককে হত্যা করতে পারে রাশিয়া!'
https://parstoday.ir/bn/news/world-i51995-'সাইবার_হামলা_চালিয়ে_হাজার_হাজার_ব্রিটিশ_নাগরিককে_হত্যা_করতে_পারে_রাশিয়া!'
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন দাবি করেছেন, সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারবে রাশিয়া। রুশ সাইবার হামলায় ব্রিটিশ অবকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে গোটা যুক্তরাজ্য জুড়ে মারাত্মক বিশৃঙ্খলা ও আতংক দেখা দেবে বলে জানান তিনি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৮ ১৪:৩৭ Asia/Dhaka
  • গ্যাভিন উইলিয়ামসন
    গ্যাভিন উইলিয়ামসন

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন দাবি করেছেন, সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের হাজার হাজার মানুষকে হত্যা করতে পারবে রাশিয়া। রুশ সাইবার হামলায় ব্রিটিশ অবকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে গোটা যুক্তরাজ্য জুড়ে মারাত্মক বিশৃঙ্খলা ও আতংক দেখা দেবে বলে জানান তিনি।

ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে এ আশঙ্কা ব্যক্ত করেন তিনি। ব্রিটেনের জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর দুর্বলতা খুঁজে বের করতে মস্কো গবেষণা চালাচ্ছে বলেও দাবি করেন গ্যাভিন।

কুচকাওয়াজ করছে রুশ সেনাবাহিনী

রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তির সঙ্গে ব্রিটেনের তাল রাখা উচিত বলে দেশটির সেনাপ্রধান মন্তব্য করার কয়েক দিনের মধ্যেই এ বক্তব্য দিলেন গ্যাভিন উইলিয়ামসন। কিন্তু কিসের ভিত্তিতে তিনি এ মন্তব্য করলেন তা পরিষ্কার নয়। ব্রিটেনসহ ন্যাটোভুক্ত অন্য দেশগুলো দীর্ঘদিন ধরে রুশ আতংক লালন করছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৬