কাবুলের সামরিক একাডেমিতে হামলায় ৫ সৈন্য নিহত
https://parstoday.ir/bn/news/world-i52147-কাবুলের_সামরিক_একাডেমিতে_হামলায়_৫_সৈন্য_নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক একাডেমির বাইরে অবস্থিত একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছে। কাবুলের মার্শাল ফাহিম সামরিক একাডেমিতে অনুপ্রবেশের লক্ষ্যে ওই হামলা চালানো হয়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৮ ১১:৪০ Asia/Dhaka
  • আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামরিক একাডেমিতে হামলার পরপরই ঘটনাস্থলে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেয়
    আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা সামরিক একাডেমিতে হামলার পরপরই ঘটনাস্থলে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেয়

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক একাডেমির বাইরে অবস্থিত একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছে। কাবুলের মার্শাল ফাহিম সামরিক একাডেমিতে অনুপ্রবেশের লক্ষ্যে ওই হামলা চালানো হয়।

স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে একজন আত্মঘাতী হামলাকারী ওই চেকপোস্টে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তার সঙ্গে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে পাঁচ সৈন্য নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ছাড়া, এ সময় দুই হামলাকারী নিহত ও তৃতীয়জনকে আটক করা হয়েছে। সম্ভাব্য চতুর্থ হামলাকারীকে ধরতে তল্লাশি চলছে।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কাবুলের এই হোটেলে গত সপ্তাহের জঙ্গি হামলায় ২২ ব্যক্তি নিহত হয় যাদের বেশিরভাগই বিদেশি

কাবুলে অ্যাম্বুলেন্স বোমা হামলায় অন্তত ১০০ ব্যক্তি নিহত হওয়ার দু’দিন পর সামরিক একাডেমিতে এ হামলার খবর পাওয়া গেল। শনিবারের হামলার পর কাবুলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও দায়েশ সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সন্ত্রাসী হামলা বাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় ২২ ব্যক্তি নিহত হয় যাদের বেশিরভাগই বিদেশি। কাবুলের দু’টি হামলারই দায়িত্ব স্বীকার করেছে তালেবান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯