সিরিয়ার গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি পালন করুন: ইউরোপীয় ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/world-i53539-সিরিয়ার_গৌতায়_অবিলম্বে_যুদ্ধবিরতি_পালন_করুন_ইউরোপীয়_ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় গৌতা এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য কার্যকরী ব্যবস্থা নিতে সংঘর্ষে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি আজ শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৭:২৩ Asia/Dhaka
  • ফেডেরিকা মোগেরিনি
    ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় গৌতা এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য কার্যকরী ব্যবস্থা নিতে সংঘর্ষে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি আজ শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

মোগেরিনি বলেন, সিরিয়ার গৌতা এলাকায় বিনা বাধায় জরুরি ত্রাণ কার্যক্রম চালানো এবং সেখানকার বেসামরিক ব্যক্তিদের রক্ষা করার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।  

তিনি বলেন, কোনো সংঘাতেরই সামরিক সমাধান নেই এবং জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধে জড়িত সব পক্ষকে একটি রাজনৈতিক প্রক্রিয়ার দিকে এগিয়ে আসতে হবে।

সিরিয়ার গৌতা এলাকায় মানবিক সহায়তা ও জরুরি ওষুধপত্র সরবরাহের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সুইডেন ও কুয়েত ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির একটি এ প্রস্তাব উত্থাপন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ (শনিবার)  এ প্রস্তাবের পক্ষে ভোটাভুটি করার কথা রয়েছে।

গত কিছুদিন ধরে গৌতা এলাকা থেকে সন্ত্রাসীরা রাজধানী দামেস্কের ওপর ব্যাপকমাত্রায় মর্টার হামলা চালাচ্ছে যাতে বহু সংখ্যক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এসব হামলা সিরিয়ার সরকার এবং বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে এর আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪