ফিলিস্তিনি আগ্রাসন! জরুরি বৈঠকের আহ্বান আমেরিকার
https://parstoday.ir/bn/news/world-i58150-ফিলিস্তিনি_আগ্রাসন!_জরুরি_বৈঠকের_আহ্বান_আমেরিকার
ইহুদিবাদী ইসরাইলের নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে আমেরিকা। ফিলিস্তিনিদের প্রতিরোধকে আমেরিকা আগ্রাসন বলে অভিহিত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ৩০, ২০১৮ ১৩:৪১ Asia/Dhaka
  • ইসরাইল ট্যাংকের আগ্রাসন
    ইসরাইল ট্যাংকের আগ্রাসন

ইহুদিবাদী ইসরাইলের নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করার আহ্বান জানিয়েছে আমেরিকা। ফিলিস্তিনিদের প্রতিরোধকে আমেরিকা আগ্রাসন বলে অভিহিত করেছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সম্ভাব্য বৈঠকে গাজা থেকে ইসরাইলের ভেতরে যেসব মর্টার হামলা চালানো হয়েছে তার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা উচিত।

ইহুদিবাদী ইসরাইল যখন গাজার অন্তত ৩০টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে তখন আমেরিকা ইসরাইলকে সুরক্ষা দেয়ার দাবি জানালো। এছাড়া, গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিন ইসরাইলি সেনাদের হাতে ফিলিস্তিনের বেসামরিক নীরিহ মানুষ শহীদ হয়েছেন।  

ইসরাইলি হামলার জবাবে গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন কিছু কিছু প্রতিরোধমূলক হামলা করেছে। নিকি হ্যালি বলেন, গাজা থেকে হামলার জন্য ফিলিস্তিনের নেতাদের দায়ভার নিতে হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০