তালেবান ও আফগান সরকারের মধ্যে গোপন আলোচনা চলছে : মার্কিন কমান্ডারের অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i58200-তালেবান_ও_আফগান_সরকারের_মধ্যে_গোপন_আলোচনা_চলছে_মার্কিন_কমান্ডারের_অভিযোগ
আফগানিস্তানে উগ্র গোষ্ঠী তালেবানের ভয়াবহ হামলার মধ্য দিয়েই এর কিছু নেতা গোপনে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৮ ১৩:২২ Asia/Dhaka
  • জেনারেল জন নিকলসন
    জেনারেল জন নিকলসন

আফগানিস্তানে উগ্র গোষ্ঠী তালেবানের ভয়াবহ হামলার মধ্য দিয়েই এর কিছু নেতা গোপনে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন।

আফগানিস্তানে উগ্র গোষ্ঠী তালেবানের ভয়াবহ হামলার মধ্য দিয়েই এর কিছু নেতা গোপনে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন।

গতকাল (বুধবার) নিকলসন বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় দেশটির বিভিন্ন পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজ দফতর থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জেনারেল নিকলসন এসব মন্তব্য করেন।

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠানরত চলমান আলোচনায় অংশ নেয়া তালেবান নেতাদের নাম জানাতে পারেন নি নিকলসন। তবে এ আলোচনায় তালেবানের মধ্যম এবং শীর্ষস্থানীয় নেতারা অংশ নিয়েছেন বলে জানান তিনি। এদিকে, আফগান সরকারের পক্ষ চলমান শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয় নি। আফগানিস্তান বিষয়ক এ কমান্ডার বলেন, কিছু অজ্ঞাত আন্তর্জাতিক সংগঠন, বিদেশী সরকার এবং আফগান স্বার্থে জড়িত অন্যান্য পক্ষগুলোও এ শান্তি প্রক্রিয়ায় জড়িত। অন্য পক্ষ বিশেষ করে আমেরিকাকে পাশ কাটিয়ে তালেবান এবং আফগান সরকার এ আলোচনা চালিয়ে যেতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জেনারেল নিকলসন।

২০০১‌ সালের ৭ অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের আওতায় ওই আগ্রাসন চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করা হয়। কিন্তু সে ঘটনার দেড় দশক পর আজও  আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি এবং দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নি।#

পার্সটুডে/বাবুল আখতার/৩১