‘ফিলিস্তিনিদের রক্ষার প্রস্তাবে ভেটো দেবে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i58212-ফিলিস্তিনিদের_রক্ষার_প্রস্তাবে_ভেটো_দেবে_আমেরিকা’
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে কোনো প্রশ্ন ছাড়াই আমেরিকা ভেটো দেবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০১, ২০১৮ ০৭:৩৮ Asia/Dhaka
  • নিকি হ্যালি (ফাইল ফটো)
    নিকি হ্যালি (ফাইল ফটো)

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে কোনো প্রশ্ন ছাড়াই আমেরিকা ভেটো দেবে।

কুয়েতের তোলা এ প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠানে দেরি করার পর নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত আজ (শুক্রবার) সন্ধ্যা সাতটার দিকে ভোটাভুটিতে যাবে। নিকি হ্যালি প্রস্তাবটিকে একপেশে এবং নৈতিকভাবে দেউলিয়া বলে মন্তব্য করেন। প্রস্তাবটি ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার কথিত শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি দাবি করেন।

হ্যালি তার ভাষায় আরো বলেছেন, “কুয়েতের তোলা প্রস্তাবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সম্পর্কে একটি কথাও নেই অথচ এই হামাস গাজা উপত্যকার বর্তমান সহিংসতার জন্য প্রধানত দায়ী। প্রস্তাবে অতিরিক্ত বলপ্রয়োগ ও ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে সামরিক শক্তি ব্যবহারের জন্য ইসরাইলের সমালোচনা করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে হামাস নির্বিচারে ৭০টি রকেট ছুঁড়েছে।”  

হ্যালি বলেন, যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে তারা শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়ার যোগ্যতা রাখে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১