তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি আটকে দিতে সিনেটে বিল
https://parstoday.ir/bn/news/world-i59234-তুরস্কের_কাছে_এফ_৩৫_বিক্রি_আটকে_দিতে_সিনেটে_বিল
ন্যাটো মিত্রদেশ তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিষয়টি আটকে দিতে কিংবা বিমান সরবরাহে বিলম্ব ঘটাতে মার্কিন সিনেটে গতকাল (সোমবার) একটি বিল পাস করা হয়েছে। আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে যখন দিন দিন অচলাবস্থা তৈরি হচ্ছে তখন এই বিল পাস করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৮ ১৬:৪১ Asia/Dhaka
  • এফ-৩৫ বিমান
    এফ-৩৫ বিমান

ন্যাটো মিত্রদেশ তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিষয়টি আটকে দিতে কিংবা বিমান সরবরাহে বিলম্ব ঘটাতে মার্কিন সিনেটে গতকাল (সোমবার) একটি বিল পাস করা হয়েছে। আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে যখন দিন দিন অচলাবস্থা তৈরি হচ্ছে তখন এই বিল পাস করা হলো।

তুরস্কের কাছে বিমান বিক্রির বিষয়টি থামিয়ে দিতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জোর প্রচেষ্টা চলছে। যদি বিমান বিক্রির বিষয়টি থামিয়ে দিতে হয় তাহলে প্রতিনিধি পরিষদেও বিল পাস হতে হবে এবং তারপর তাতে অনুমোদন প্রয়োজন হবে।

মার্কিন সিনেট

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম মার্কিন সিনেটে বিল পাসের সমালোচনা করে একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে মন্তব্য করেছেন। তবে তিনি বলেছেন, তুরস্কের সামনে বিকল্প রয়েছে।

আমেরিকার কাছ থেকে তুরস্ক ১০০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে। কিন্তু অনেক মার্কিন আইনপ্রণেতা তুরস্কের এ প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়টিকেও তারা ভালো চোখ দেখছেন না। রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে এবং আমেরিকা এফ-৩৫ বিমান না দিলে রুশ সুখোই-৫৭ জঙ্গিবিমান কেনার কথা ঘোষণা করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯