তুরস্কের কাছে দু'টি এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তর
https://parstoday.ir/bn/news/world-i59344-তুরস্কের_কাছে_দু'টি_এফ_৩৫_জঙ্গিবিমান_হস্তান্তর
তুরস্কের কর্মকর্তাদের কাছে দু'টি এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তর করেছে আমেরিকা। মার্কিন লকহিড কোম্পানি টেক্সাসে এ তথ্য জানিয়েছে। ২০১৯ সালে এ দু'টি জঙ্গিবিমান তুরস্কের পূর্বের মালাতিয়া প্রদেশে মোতায়েন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৮ ১০:২২ Asia/Dhaka
  • তুরস্কের কাছে দু'টি এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তর

তুরস্কের কর্মকর্তাদের কাছে দু'টি এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তর করেছে আমেরিকা। মার্কিন লকহিড কোম্পানি টেক্সাসে এ তথ্য জানিয়েছে। ২০১৯ সালে এ দু'টি জঙ্গিবিমান তুরস্কের পূর্বের মালাতিয়া প্রদেশে মোতায়েন করা হবে।

চুক্তি অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে আরও ২৮টি জঙ্গিবিমান হস্তান্তর করার কথা রয়েছে। এর আগে অবশ্য বলা হয়েছিল কয়েক দিনের মধ্যেই ২৮টি জঙ্গিবিমান হস্তান্তর করা হবে।

তবে শেষ পর্যন্ত আমেরিকা চুক্তি মেনে সব জঙ্গিবিমান হস্তান্তর করবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এরইমধ্যে মার্কিন কংগ্রেস চুক্তি বাতিলের জন্য ব্যাপক চেষ্টা শুরু করেছে। কংগ্রেস বলছে, মার্কিন জঙ্গিবিমান পেতে হলে তুরস্ককে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। 

তুরস্ক ১৯৯৯ সালে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানকিলি বলেছেন, জঙ্গিবিমান ক্রয় সংক্রান্ত চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি আঙ্কারা পূরণ করেছে। এরইমধ্যে ৮০ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে।

চুক্তি সইয়ের পর থেকেই আমেরিকার বেশ কয়েকজন আইন প্রণেতা তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার বিরোধিতা করে আসছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২