ইরান নিয়ে একই ভুলের পুনরাবৃত্তি করছে আমেরিকা: রন পল
https://parstoday.ir/bn/news/world-i59902-ইরান_নিয়ে_একই_ভুলের_পুনরাবৃত্তি_করছে_আমেরিকা_রন_পল
আমেরিকার সাবেক কংগ্রেসম্যান এবং প্রেসিডেন্ট প্রার্থী রন পল বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিয়ে তার দেশ একই ভুলের পুনরাবৃত্তি করছে। তিনি বলেন, ১৯৫৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থান ও কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্‌ক সংস্থা বা এমকেও-কে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা ছিল আমেরিকার জন্য বড় রকমের ভুল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৮, ২০১৮ ০৭:৫০ Asia/Dhaka
  • রন পল
    রন পল

আমেরিকার সাবেক কংগ্রেসম্যান এবং প্রেসিডেন্ট প্রার্থী রন পল বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিয়ে তার দেশ একই ভুলের পুনরাবৃত্তি করছে। তিনি বলেন, ১৯৫৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থান ও কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্‌ক সংস্থা বা এমকেও-কে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা ছিল আমেরিকার জন্য বড় রকমের ভুল।

রন পল বলেন, “এমকেও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে তার অর্থ হচ্ছে ইসরাইল, আমরিকা ও সৌদি আরব সেখানে কাজ করছে।” গতকাল লিবার্টি রিপোর্ট শো নামে একটি অনুষ্ঠানে রন পল এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, সন্ত্রাসী এই গোষ্ঠী বিভিন্ন দেশের সরকারের সমর্থন পাচ্ছে।

এমকেও সন্ত্রাসীদের ফাইল ফটো; এই গোষ্ঠীর হাতে শহীদ হয়েছেন ইরানের হাজার হাজার মানুষ 

রন পল জানান, এমকেও সন্ত্রাসীরা প্রায়ই তার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে এবং পাঠকদের তারা স্মরণ করিয়ে দেয় যে, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেইনের বাথপার্টির সঙ্গে তাদের যোগাযোগ ছিল।    

অনুষ্ঠানে দেয়া বক্তৃতার শেষ পর্যায়ে রন পল বলেন, ১৯৮৮ সালে পারস্য উপসাগরের ওপর মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরানের যে বেসামরিক বিমান ভূপাতিত করেছিল ইরানি জনগণ তা কখনো ভুলে যাবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮