গোপন সফরে আফগানিস্তানে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i59944-গোপন_সফরে_আফগানিস্তানে_গেছেন_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আকস্মিকভাবে গোপন সফরে আফগানিস্তানে গেছেন। গত মাসে আফগান সরকার ও তালেবান গেরিলাদের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি পালনের পর দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি কাবুল গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৮ ১৮:১৭ Asia/Dhaka
  • মাইক পম্পেওকে সংবর্ধনা
    মাইক পম্পেওকে সংবর্ধনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আকস্মিকভাবে গোপন সফরে আফগানিস্তানে গেছেন। গত মাসে আফগান সরকার ও তালেবান গেরিলাদের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি পালনের পর দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি কাবুল গেছেন।

গত এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর মাইক পম্পেও আজ (সোমবার) প্রথম আফগানিস্তান সফর করছেন। এরইমধ্যে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া, আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।  

মাইক পম্পেও (বামে) ও আশরাফ গণি

আফগান সেনাদের প্রশিক্ষণের নামে দেশটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা। তবে অনেকে মনে করেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘায়িত করার কৌশল হিসেবে এসব সেনা মোতায়েন করে রাখা হয়েছে।  

২০০১ সালে তালেবান সরকার উৎখাতের অজুহাতে আমেরিকা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। কিন্তু আজ পর্যন্ত তালেবানকে সম্পূর্ণভাবে পর্যুদস্তু করা যায় নি বরং এখন তালেবানের অধীনে আফগানিস্তানের শতকরা ৪০ ভাগ এলাকা রয়েছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯