যতদিন ইরান থাকবে ততদিন আমেরিকাও সিরিয়ায় থাকবে: জন বোল্টন
-
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ভূখণ্ড থেকে তার দেশের সেনাদের ফিরিয়ে নেয়ার যে ঘোষণা দিয়েছিলেন তা জন বল্টনের বক্তব্যের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প গত এপ্রিল মাসে ঘোষণা দিয়েছিলেন যে তিনি সিরিয়া থেকে আমেরিকার সেনাদের ফিরিয়ে নেবেন। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ের পর দেশটিতে তাদের পূর্ব ঘোষিত মিশন শেষ হয়ে গেছে বলে জানান ট্রাম্প। বোল্টন এবিসি সংবাদ মাধ্যমকে গতকাল (রোববার) বলেন যে সিরিয়ায় যতদিন পর্যন্ত ইরানের উপস্থিতি রয়েছে ততদিন পর্যন্ত আমেরিকা অন্যকোথাও যাচ্ছে না।
তিনি তার ভাষায় আরো বলেন, "আমি মনে করি প্রেসিডেন্ট এটা স্পষ্ট করেছেন যে যতক্ষণ পর্যন্ত না আইএসআইএলের কথিত খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন ধ্বংস না হয় এবং যতক্ষণ ইরান মধ্যপ্রাচ্যে তার ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি বজায় থাকবে"#
পার্সটুডে/বাবুল আখতার/১৬