মার্কিন বিমান হামলায় ১৪ আফগান নিহত
-
মার্কিন বিমান হামলায় নিহত বেসামরিক ব্যক্তি
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
কুন্দুজ প্রদেশের গভর্নর নেয়ামত উল্লাহ তৈমুরি ও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ রাদমানেশ হামলা ও ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার এ হামলা হয় এবং শুক্রবার পর্যন্ত মৃতদেহগুলো মাটিতে পড়ে ছিল।
তালেবান সন্ত্রাসীদের উৎখাতের নাম করে ২০০১ সালে মার্কিন সরকার আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। ক্ন্তিু যুদ্ধের এত বছরেও তালেবানকে পরাজিত করতে পারে নি মার্কিন সেনারা বরং দিন দিন তালেবান শক্তি অর্জন করে চলেছে। তালেবানের ওপর হামলার নাম করে দেশটিতে প্রায়ই মার্কিন বিমান হামলা হয় এং তাতে বেসামরিক লোকজন নিহত হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১