‘শান্তির দেশ’ কানাডায় গোলাগুলি; হতাহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i60279-শান্তির_দেশ’_কানাডায়_গোলাগুলি_হতাহত_১৪
কানাডার টরেন্টো শহরে দুর্বৃত্তদের বেপরোয়া গুলিতে অন্তত একজন নারী নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুলাই ২৩, ২০১৮ ১৮:১৯ Asia/Dhaka
  • টরেন্টো শহরে গোলাগুলি
    টরেন্টো শহরে গোলাগুলি

কানাডার টরেন্টো শহরে দুর্বৃত্তদের বেপরোয়া গুলিতে অন্তত একজন নারী নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

টরেন্টোর পুলিশ প্রধান মার্ক সনডার্স জানান, গতকাল (রোববার) রাতে প্রাণঘাতী এ ঘটনা ঘটে। তিনি জানান, হামলকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখনো জানা যায় নি তবে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানান সনডার্স।

টরেন্টো শহরে গোলাগুলি

মার্ক সনডার্স জানান, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু শিশুটির অবস্থা আশংকাজনক। তিনি আরো জানান, হামলাকারী একটি হ্যান্ডগান ব্যবহার করে এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় সে মারা  যায়।

টরেন্টো শহরের যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেখানে বহুসংখ্যক রেস্টুরেন্ট, ক্যাফে এবং দোকানপাট রয়েছে। এলাকাটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। তবে কানাডায় এ ধরনের গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা নিতান্তই কম।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩