এবার ইরানের সঙ্গে 'বাস্তব চুক্তি' চান ট্রাম্প!
https://parstoday.ir/bn/news/world-i60313-এবার_ইরানের_সঙ্গে_'বাস্তব_চুক্তি'_চান_ট্রাম্প!
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে তার ভাষায় ‘বাস্তব চুক্তি’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে কয়েক দিন আগের কঠোর অবস্থান থেকে সরে এসে নতুন করে চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করলেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ০৮:০৭ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে তার ভাষায় ‘বাস্তব চুক্তি’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিষয়ে কয়েক দিন আগের কঠোর অবস্থান থেকে সরে এসে নতুন করে চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করলেন তিনি।

গতকাল (মঙ্গলবার) মিসৌরিতে যুদ্ধফেরত সাবেক সেনাদের এক সমাবেশে তিনি বলেন, “আমরা একটি ‘বাস্তব চুক্তি’ করতে প্রস্তুত আছি। এমন কোনো চুক্তি নয় যা সাবেক প্রশাসন করেছিল। সেটি ছিল একটি বিপর্যয়।”

গত ৮ মে অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দীর্ঘ দিনের আলোচনার পর সমঝোতাটি সই হয়েছিল। কিন্তু ট্রাম্প ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের তেল বিক্রি পুরোপুরি আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। এরপর চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের উদ্দেশে বলেছেন, সিংহের লেজ নিয়ে খেলবেন না।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়ে এক টুইটে ইরানকে বলেছেন, আমেরিকাকে কখনো আর হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব অল্প। ইরান অবশ্য ট্রাম্পের এ বক্তব্যকে গুরুত্বহীন হিসেবে আখ্যায়িত করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫