আপনারা বাণিজ্যের সব বাধা দূর করুন: ইউরোপকে ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i60329-আপনারা_বাণিজ্যের_সব_বাধা_দূর_করুন_ইউরোপকে_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই সব ধরনের বাণিজ্য প্রতিবন্ধকতা এবং ভর্তুকি বন্ধ করতে হবে। মার্কিন প্রশাসন ইউরোপের পণ্যের ওপর শুল্ক আরোপের পর ট্রাম্পের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৫:০৭ Asia/Dhaka
  • ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট জিন ক্লোদে জাঙ্কার এবং ট্রাম্প
    ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট জিন ক্লোদে জাঙ্কার এবং ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই সব ধরনের বাণিজ্য প্রতিবন্ধকতা এবং ভর্তুকি বন্ধ করতে হবে। মার্কিন প্রশাসন ইউরোপের পণ্যের ওপর শুল্ক আরোপের পর ট্রাম্পের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

গতকাল মঙ্গলবার ইউরোপের বাণিজ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে করে নিজের টুইটার একাউন্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। আমি মনে করি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের বাণিজ্য শুল্ক, প্রতিবন্ধকতা এবং ভর্তুকি বাতিল করা উচিৎ। এ ধরনের পদক্ষেপ নেয়া হলে তা হবে মুক্ত বাজার এবং অবাধ বাণিজ্য। আশা করি তারা এ প্রস্তাব গ্রহণ করবে। এ বিষয়ে আমরা প্রস্তুত আছি। কিন্তু তারা এটি গ্রহণ করবে না!"  

ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট জিন ক্লোদে জাঙ্কার এবং ইউরোপীয়ান ট্রেড কমিশনার সিসিলিয়া ম্যালমস্ট্রোম আগামীকাল  (বুধবার) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে। আমেরিকার বাজারে ইউরোপের গাড়ি রপ্তানীর ওপর শুল্ক আরোপের ব্যাপারে নিজের প্রস্তাব পুর্নবিবেচনা করে দেখতে তারা ট্রাম্পের কাছে অনুরোধ জানাবেন। ট্রাম্পের এ প্রস্তাব কার্যকর করা হলে তা ২৮ সদস্যের ইউরোপীয় জোটের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫